তাহিরপুর প্রতিনিধি

১৮ ফেব্রুয়ারি , ২০২৪ ২০:১৪

পুলিশের বাধা উপেক্ষা করে তাহিরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

সারাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সুনামগঞ্জের তাহিরপুরে মিছিল ও প্রচারপত্র বিলি করার সময় পুলিশের বাধার সম্মুখীন হয় উপজেলা বিএনপির নেতা-কর্মীরা। পরে পুলিশের বাধা ডিঙিয়েই বিক্ষোভ মিছিল ও প্রচারপত্র বিলি করে দলটি।

রোববার(১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদরের বাজারে পুলিশের বাধার সম্মুখীন হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করে উপজেলা বিএনপি।

বিক্ষোভ মিছিলটি উপজেলা সদর বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে মিছিলটি তাহিরপুর বাজারের মেইন রোড এগিয়ে আসলে পুলিশ তাতে বাধা দেয়। বাধা ডিঙিয়ে মিছিলটি দলীয় বাজারের সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত পথসভা করে দলটি।

এসময় বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, জেলা বিএনপির সহসভাপতি ও জেলা কৃষকদলের আহবায়ক আনিসুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল, মানবসম্পদ বিষয়ক সম্পাদক রাকাব উদ্দিন, জাহাঙ্গীর আলম, আবুল কালাম, আবুল হাসান রাসেন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত