২০ ফেব্রুয়ারি , ২০২৪ ২১:৩২
বকেয়া হোল্ডিং ট্যাক্স বিল পরিশোধ আদায়ে অভিযান পরিচালনা করেছে সিলেট সিটি কর্পোরেশন।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) নগরীর ১১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন হোল্ডিংয়ে অভিযান করা হয়। অভিযানে ৪ লাখ ৫০ হাজার টাকা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিসিকের রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রট মতিউর রহমান খাঁন।
রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রট মতিউর রহমান খাঁন বলেন, অপরিশোধিত হোল্ডিং ট্যাক্স যারা পরিশোধ করেননি তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সিলেট মেট্রপলিটন পুলিশের একটি দল এবং সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের বিভিন্ন কর্মকর্তারা সহযোগিতা করেন।
আপনার মন্তব্য