মৌলভীবাজার প্রতিনিধি

২৮ ফেব্রুয়ারি , ২০২৪ ০১:১৭

‘রোহিঙ্গারা মৌলভীবাজারের বিভিন্ন ইউনিয়ন থেকে নাগরিক সনদ নিচ্ছে’

স্থানীয় সরকার দিবসের আলোচনা সভায় জিল্লুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান বলেছেন, ‘‘রোহিঙ্গারা মৌলভীবাজার জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নাগরিকত্বের সার্টিফিকেট নিয়ে যাচ্ছে। এটি আমাদের জন্য খুবই খারাপ একটি দিক। তারা এটি করলে এ জেলায় মাদক, ছিনতাইসহ অপরাধ বেড়ে যাবে। তাই এবিষয়ে আরও সতর্ক থাকতে হবে।’’

মঙ্গলবার দুপুরে মৌলভীবাজারের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার দিবসের আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপ পরিচালক স্থানীয় সরকার মন্ত্রণালয় মল্লিকা দে, অতিরিক্ত পুলিশ সুপার সারওয়ার আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দীন, বিটিভির জেলা প্রতিনিধি হাসানাত কামাল প্রমুখ।

অনুষ্ঠানে জেলার সকল বিভাগের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত