নিউজ ডেস্ক

২১ জানুয়ারি, ২০১৬ ১৩:৪১

‘জয় বাংলা’ শ্লোগানে মুখর সিলেটের রাজপথ

চার বছর পর শ্রীভূমি সিলেটে এসেছেন বংগবন্ধুকন্যা শেখ হাসিনা। যার নেতৃত্বে একটি স্বাধীন ভূ-খন্ড হিসেবে পৃথিবীর বুকে ঠাঁই করেছে বাংলাদেশ, তারই উত্তরসূরী আওয়ামীলীগ সভানেত্রী। দলীয় প্রধানের আগমনে তাই বাধভাংগা উচ্ছ্বাস সিলেটের আওয়ামীলীগের সকল স্তরের নেতাকর্মীর মাঝে।

ভোর থেকেই সিলেটের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন সিলেট নগরীতে। আর নগরীতে প্রবেশ জানান দিচ্ছেন মূহর্মূহ ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে। কখনো শ্লোগান হচ্ছে শেথ হাসিনাকে স্বাগত জানিয়ে, কখনোবা সরকারের সাফল্য নিয়ে। 

শুধু  শ্লোগানে মুখরিত মিছিলেই ক্ষান্ত নন নেতাকর্মীরা। অনেকে সাথে নিয়ে এসছেন বাহারি সাজের ব্যান্ড পার্টি। বাজছে দেশের গানের সুর।

আওয়ামীলী, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকে হাজারো জনতার ঢল গিয়ে মিলিত হচ্ছে আলিয়া মাদ্রাসা মাঠে।

সকাল থেকে বিভিন্ন প্রান্তের অলিগলি আর রাজপথে গলা ফাটানো শ্লোগান আর বাদ্যযন্ত্রে পুরো নগরী যেন হয়ে উঠে আওয়ামী সমর্থকদের তীর্থভূমি।

এখানেই শেষ নয়, দুপুর থেকে নগীরর শহীদমিনার প্রাংগনে দেশাত্মবোধক আর লোকগান পরিবেশনা শুরু করে শিল্পী সমাজ।

এর আগে সকালে হেলিকাপ্টার যোগে সিলেটে পৌঁছে শাহজালাল(র:) ও শাহপরান (র:) মাজার জিয়ারত করছেন প্রধানমন্ত্রী।

এরপর যোগ দেয়ার কথা মদনমোহন কলেজের ৭৫ বছর পুর্তি উৎসবে। বিকেলে আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামীলীগের জনসভায় ভাষন দেবেন শেখ হাসিনা।

 

আপনার মন্তব্য

আলোচিত