০৫ জুন, ২০২৪ ২৩:৫৪
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
জুড়ী উপজেলা প্রশাসন ও জায়ফর নগর উচ্চ বিদ্যালয় পৃথকভাবে এ কর্মসূচি পালন করে।
পরিবেশ দিবস উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ, কৃষি কর্মকর্তা মো মাহমুদুল আলম খান, রেঞ্জ কর্মকর্তা নাজমুল ইসলাম, ফুলতলা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলিম সেলু প্রমুখ।
অপরদিকে জায়ফর নগর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং ছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ চন্দ্র দাস, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ফজলুল কাদির সুরুজ, অজয় দাস, সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহকারী শিক্ষক ফয়েজ আহমদ, শাহিন মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আবুল হোসেন লিটন প্রমুখ।
আপনার মন্তব্য