জুড়ী প্রতিনিধি

১০ জুলাই, ২০২৪ ১৮:৪৭

জুড়ীতে তিন দোকানকে জরিমানা

নির্ধারিত মূল্যে পন্য বিক্রি না করা, মূল্য তালিকা না থাকা, মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রির দায়ে জুড়ীর তিনটি দোকানে জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে জুড়ী থানার পুলিশ ফোর্সের সহযোগিতায় উপজেলার পোস্ট অফিস রোড, ভবানীগঞ্জবাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ও অন্যান্য ব্যবসায়ী প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।এ  তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে পোস্ট অফিস রোডে অবস্থিত লুৎফুর ভ্যারাইটিজ স্টোরকে ১০ হাজার টাকা, আশোক ভ্যারাইটিজ স্টোরকে ২ হাজার টাকা, বিসমিল্লাহ স্টোরকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত