নিজস্ব প্রতিবেদক

১৮ জানুয়ারি, ২০২৬ ১৯:৩০

সিলেট-১: আপিলে প্রার্থিতা ফিরে পেলেন এনসিপির এহতেশাম

নির্বাচন কমিশনে আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন সিলেট-১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী এহতেশাম হক।

রোববার নির্বাচন কমিশন তার মনোনয়ন বৈধ ঘোষণা করে। এরআগে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার মনোনয়ন পাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা।

আপিলে মনোনয়ন বৈধ হওয়ার তথ্য নিশ্চিত করে এহতেশাম সিলেটটুডেকে বলেন, নির্বাচন কমিশন আমার মনোনয়ন বৈধ হওয়ার মাধ্যমে প্রমাণিত হলো সিলেটের রিটার্নিং কর্মকর্তা আমার সাথে অবিচার করেছিলেন।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১০ দলীয় জোটের সাথে সমঝোতার মধ্যমে এনসিপি ২৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে। আরও কয়েটি আসনে এনসিপি থেকে প্রার্থী দেওয়া হবে। সিলেট-১ নিয়েও আমি আশাবাদী।

এনসিপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এহতেশাম দলটির নির্বাচনী ইশতেহার কমিটির প্রধান। দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে সিলেটের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা। ৪ জানুয়ারি যাচাইবাছাই কালে এহতেশাম হকের মনোনয়ন বাতিল হয়।

এরপর ৬ জানুয়ারি সংবাদ সম্মেলন করে লেট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের বিরুদ্ধে বৈষম্য ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেন এহতেশাম হক।

আপনার মন্তব্য

আলোচিত