সুনামগঞ্জ প্রতিনিধি

১৩ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:৫১

শান্তিগঞ্জে নিখোঁজের দুই দিন পর খালে মিলল যুবকের মরদেহ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার কুতুবপুর কৃষ্ণতলা এলাকা থেকে নিখোঁজের দুই দিন পর সুমন দত্ত (৩৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কুতুবপুর কৃষ্ণতলার পাশের একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত থেকে নিখোঁজ ছিলেন সুমন দত্ত। বিষয়টি পরে তার পরিবারের পক্ষ থেকে জামালগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়। রোববার সকালে কুতুবপুর কৃষ্ণতলার পাশের খালে সুমনের মরদেহ ভাসতে দেখে স্বজনরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল্লাহ বলেন, “ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় স্বজনদের কেউ এখনো থানায় অভিযোগ করেননি।”

আপনার মন্তব্য

আলোচিত