১৪ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:৪৭
মঙ্গলবার সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিন সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে তাকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হবে। বিকেলে নগরভবনে এ সংবর্ধনা অনুষ্ঠান শুরু হবে।
সিলেট সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, সংবর্ধনা সভায় সিলেট অঞ্চলের মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি ছাড়াও রাজনীতিবিদরা অংশ নেবেন। এছাড়া সিলেটের বিশিষ্ট নাগরিকরা এতে উপস্থিত থাকবেন।
সিসিক জানায়, সংবর্ধনা অনুষ্ঠানে সিসিকের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সিলেটের ঐতিহ্যবাহী শীতল পাটি, চা গাছের রেপ্লিকা, চা পাতা ও ফার্স্ট লেডির জন্য মণিপুরী শাড়ি উপহার প্রদান করা হবে।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, নাগরিক সংবর্ধনার প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। প্রস্তুতির অংশ হিসেবে আমরা নাগরিক সমাজের সাথেও কথা বলেছি।
তিনি বলেন, সংবর্ধনা অনুষ্ঠানে নাগরিক সমাজের সাতজন প্রতিনিধি বক্তব্য রাখবেন। এছাড়া সিলেটের দুজন দুজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী এবং কয়েকজন সংসদ সদস্য বক্তব্য রাখবেন।
রাষ্ট্রপতির সফরসূচি অনুযায়ী, সকাল ১১টা ১৫ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে মোটরকেডযোগে সিলেট সার্কিট হাউসে যাবেন। পরে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.)–এর মাজার জিয়ারত করবেন তিনি।
বিকেলে একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
আপনার মন্তব্য