নিজস্ব প্রতিবেদক

১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৩৮

সিলেট নগরে কবরস্থানের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন পশ্চিম পীর মহল্লা এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত শিবলু আহমেদ খান (৩৫)। তিনি হবিগঞ্জের নবীগঞ্জ থানাধীন কানাইপুর এলাকার বাসিন্দা। পেশায় তিনি রিকশাচালক।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এয়ারপোর্ট থানাধীন পশ্চিম পীর মহল্লা এলাকার একটি কবরস্থানের গাছ থেকে ঝুলন্ত অবস্থায় শিবলুর লাশ উদ্ধার করা হয়। ওই সময় স্থানীয়রা দেখতে পান কবরস্থানের একটি গাছে শিবলুর মরদেহ ঝুলছিল। তাৎক্ষনিক খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে দিয়ে শিবলুর ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরবর্তীতে মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত শেষে বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের কারণে এক যুবক আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত