গোলাপগঞ্জ প্রতিনিধি

১৮ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৪৪

এবার সিলেটের আরেক নৌকা বাইচে আপত্তি ‘তৌহিদী জনতার’

সিলেটের বিয়ানীবাজারের সুনাই নদীতে নৌকাবাইচ নিয়ে আপত্তি জানানোর পর এবার সিলেটের গোলাপগঞ্জের একটি নৌকা বাইচ বন্ধে দিবি জানিয়েছে ‘তৌহিদী জনতা’।

এই দাবিতে শুক্রবার দুপুরে জুমার নামাজের পর উপজেলার মীরগঞ্জ বাজারে ‘তৌহিদী জনতার’ ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়। এতে স্থানীয় কওমী মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন বলে জানা গেছে।

বিক্ষোভ থেকে মীরগঞ্জে কুশিয়ারা নদীতে নৌকা বাইচ বন্ধের দাবি জানানো হয়।

মীরগঞ্জে শনিবার এ নৌকাবাইচ অনুষ্ঠিত হওয়ার কথা। স্থানীয় এলাকাবাসী এ বাইচের আয়োজন করেছেন।

তার একদিন আগে তৌহিদী জনতার ব্যানারে বাইচ বন্ধের দাবিতে বিক্ষোভ কররা হয়।

বিক্ষোভ মিছিলটি মীরগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রতিবাদ সভায় বক্তারা বলেন,. নৌকাবাইচের কারণে নদী তীরে ভাঙন দেখা দেয়। এছাড়া বাইচে অশ্লীল গান বাজনাও হয়। এসব কারণে নৌকা বাইচ বন্ধের দাবি জানিয়েছন তারা।

মাওলানা আব্বাস আল মাহমুদের সঞ্চালনায় এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আল ইহসান পরিষদের সভাপতি মাওলানা হিফজুর রহমান, আলহেরা একাডেমির সভাপতি সয়েফ উদ্দিন, জামিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা জাকারিয়া, সদর মাওলানা আবু সুফিয়ান, হাফিজ জয়নুল আবেদীন, এমরান আহমদ, শাকিল আহমদ প্রমুখ।

এরআগে বিয়ানীবাজারের সুনাই নদীতে নৌকাবাইচ বন্ধের দাবি জানায় ‘তৌহিদী জনতা’। তবে আপত্তি আর বাধা উপক্ষো করে ২৮ আগস্ট উৎসবমুখর পরিবেশে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসন সহায়তা করে।

আপনার মন্তব্য

আলোচিত