নিজস্ব প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২৯

সিলেটে মশাল মিছিলের চেষ্টা: ছাত্রলীগের আরও ৪ জন গ্রেপ্তার

সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের আরও ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকালে তাদের গ্রেপ্তারের তথ্য জানায় সিলেট জেলা পুলিশের মিডিয়া শাখা। এরআগে শুক্রবার রাতে এ ঘটনায় আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এনিয়ে এ ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করা হলো।

গ্রেপ্তারকৃতরা ওসমানীনগরের কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের উপর মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

ওসমানীনগর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন- বাদাঘাটের সুফিয়ান আহমদ (২৬), শিবগঞ্জের মো. রুহেল আরমান (২৬), শাহপরানের মো. রমজান হোসেন (২৬) ও শিবগঞ্জের মো. তোফাজ্জল হোসেন (২৫)।

এরআগে গত রাতে গ্রেপ্তারকৃতরা হলেন- টুকের বাজারের সাব্বির আহমেদ বিপ্লব (২৬), শেখাটের নাহিদ হাসান (২১) ও পৈতপাড়া (শিববাড়ী) এলাকার হৃদয় পাল (২০)।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

আপনার মন্তব্য

আলোচিত