নিজস্ব প্রতিবেদক

২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:০৪

সিলেট চেম্বারের নির্বাচন বাতিল, নতুন প্রশাসক এজাজ আহমদ

সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনী তফশিল বাতিল করে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। নতুন প্রশাসকের দায়িত্ব পেয়েছেন এসসিসিআইর সাবেক পরিচালক এজাজ আহমদ চৌধুরী।

আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে প্রশাসকের দায়িত্বে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা।

এসসিসিআইর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখের স্মারক নং- ২৬.০০.০০০০.১৫৬.৩২.০০১.৯২ (অংশ-৬)-৯৬ এর আদেশ অনুযায়ী আগামী ৫ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পর্ষদ নির্বাচন বাতিল করা হয়েছে এবং একই তারিখের স্মারক নং- ২৬.০০.০০০০.১৫৬.৩২.০০১.৯২(অংশ-৬)-৯৪ এর আদেশ অনুযায়ী এজাজ আহমদ চৌধুরী-কে প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে। নতুন প্রশাসক সদস্য অন্তর্ভুক্তি ও হালনাগাদক্রমে নুতনভাবে নির্বাচনী তফসিল ও ভোটার তালিকা প্রণয়নের মাধ্যমে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ব্যবস্থা গ্রহণ করবেন।’

প্রসঙ্গত, এর আগে দুইবার সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির তফশিল ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত নির্বাচন হয়নি।

আপনার মন্তব্য

আলোচিত