২৮ সেপ্টেম্বর, ২০২৬ ০০:০৭
সিলেটে ইসতিয়াক হোসেন সম্রাট (১৫) নামে এক শিশু নিখোঁজ হয়ে পড়েছে।
রোববার সকালে নগরের ৩৭ নম্বর ওয়ার্ডের ডালিয়া এলাকা থেকে নিখোঁজ হয়ে যায় সম্রাট।
সে ডালিয়া এলাকার ডা. তানজিনা আহমদ দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র ও ওই এলাকার গুলজার হোসেনের ছেলে।
সম্রাটের পরিবারের সদস্যরা জানান, রোববার সকালে মাদ্রাসায় যাওয়ার জন্য বাসা থেকে বের হয় সম্রাট। এরপর থেকে তার খোঁজ মিলছে না। সে মাদ্রাসায়ও যায়নি।
ছেলে নিখোঁজের ঘটনায় নগরের এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়রি করেছেন সম্রাটের বাবা।
আপনার মন্তব্য