২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৫৫
সিলেট নগরের এয়ারপোর্ট থানা এলাকা থেকে নুরজাহান বেগম (৬৩) ও তার ছেলে মামুন আহমদকে (৩৮) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা।
তারা জানায়, সোমবার সকাল সোয়া ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়শালা বাইপাসের ফরিদাবাদ আবাসিক এলাকা থেকে তাদের আটক করা হয়। নুরজাহান বেগম (৬৩) হবিগঞ্জের মাধবপুর থানার সিদ্দুপুর এলাকার মৃত শফু মিয়ার স্ত্রী ও মৃত মোখলেছ মিয়ার মেয়ে।
তারা বর্তমানে ফরিদাবাদের হাজীর বাসার ভাড়াটিয়া।
আটকের সময় তাদের হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দু’জনকেই আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা।
আপনার মন্তব্য