৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৫৭
সিলেট নগরের টিকরপাড়া এলাকায় অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। আটক ব্যক্তি রাজু আহমদ মুরাদ ওরফে মুরাদ আহমদ রাজু (৩৬)।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সহিদুর রহমানের নেতৃত্বে টিকরপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মামলার তদন্তে প্রাপ্ত আসামি রাজু আহমদ মুরাদকে আটক করা হয়।
আটক রাজু আহমদ মুরাদ সিলেটের শাহপরান (রহ.) থানার খাদিমপাড়া ইউনিয়নের টিকরপাড়া এলাকার বাসিন্দা। তিনি লাল মিয়া ভান্ডারীর ছেলে।
পুলিশের তথ্য অনুযায়ী, তিনি দক্ষিণ সুরমা থানার একটি ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া আরেকটি ডাকাতি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের একটি মামলাতেও তিনি চার্জশিটভুক্ত আসামি।
পুলিশ জানায়, সংশ্লিষ্ট মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আপনার মন্তব্য