হবিগঞ্জ প্রতিনিধি

০২ অক্টোবর, ২০২৬ ১৪:৫৭

হবিগঞ্জে ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশি ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি তারেক আহমদ মামুনকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ২টায় উপজেলার ফরাজার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চুনারুঘাট থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তার তারেক আহমদ মামুনকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত