০৮ অক্টোবর, ২০২৬ ২০:২৮
সিলেটে যুবদল নেতা ও জুলাইযোদ্ধা লিটন আহমদের একটি ফেসবুক পোস্ট নিয়ে আলোচনা ও রহস্যের সৃষ্টি হয়েছে।
সম্প্রতি সিলেট জেলা ও মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে ঠাঁই হয়নি লিটনের। নেতাকর্মীদের ধারণা, এই কমিটি নিয়ে ক্ষুব্ধ লিটন এমন পোস্ট দেন ফেসবুকে।
ফেসবুক পোস্টে লিটন আহমদ লিখেন-
দলের জন্য লড়াই করেছেন, ঘাম ঝরিয়েছেন, সহস্র কষ্ট সহ্য করেছেন। রাজপথের প্রতিটি সংগ্রামে আপনি ছিলেন প্রথম সারিতে। মেধা ও ত্যাগে আপনি ছিলেন শতভাগ যোগ্য, দলের একনিষ্ঠ ও খাঁটি রাজনৈতিক কর্মী।
অথবা, শেষ বিচারে আপনার সব যোগ্যতা এক মুহূর্তেই ম্লান হয়ে গেল কেবল একটি কারণে—আপনি বিশেষ কোনো ‘ভাইয়ের লোক’ ছিলেন না, ছিলেন শুধুই ‘দলের লোক’। পদ বণ্টনের সময় ঠান্ডা মাথায় বলে দেওয়া হলো, "তুমি তো ভাইয়ের লোক নও, তাই কমিটিতে ঠাঁই দেওয়া গেল না।"
এই চরম অবিচারের মুখে আত্মসম্মানবোধ আর কোনো আকুতি বা অনুনয় করতে দেয়নি। অন্যায়ের কাছে মাথা নত না করে প্রতিউত্তরে শুধু স্পষ্ট করে বলাই যথেষ্ট ছিল:
"আপনি বড্ড নীতিহীন, উন্মাদ ও দায়িত্বজ্ঞানহীন!"
কথা শেষ। ফোনের সংযোগও বিচ্ছিন্ন!
রাজনীতিতে পদ-পদবি সাময়িক হতে পারে, কিন্তু নীতির কাছে আপস না করার আত্মমর্যাদা আর স্পষ্টবাদিতা সবসময় অমর। ত্যাগীদের অবমূল্যায়ন করে সুবিধাবাদীদের নিয়ে গড়া প্রাসাদ এক দিন না এক দিন ধসে পড়বেই।
আপনার মন্তব্য