নিজস্ব প্রতিবেদক

০৮ অক্টোবর, ২০২৬ ২৩:৩৭

প্রবাসীদের বিমানবন্দর সেবা হয়রানিমুক্ত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন - প্রবাসীদের বিমানবন্দর সেবা আরও সহজ ও হয়রানিমুক্ত করতে ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।  

বৃহস্পতিবার রাতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ব্যবস্থাপনা ও অর্থায়নে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে এসব ট্রলি হস্তান্তর করেন তিনি।  

এসময় মন্ত্রী আরো বলেন -পৃথিবী যতদিন থাকবে, সমস্যা ততদিন থাকবে। তবে সরকার দায়িত্ব নেওয়ার পর গত আট মাসে ধাপে ধাপে প্রবাসীদের সমস্যাগুলো সমাধানের কাজ করছে।

এছাড়াও সপ্তাহে একদিন প্রবাসীদের সমস্যার কথা শুনতে সিলেট-চট্টগ্রাম ডিসিকে নির্দেশনা দিয়েছেন বলেও জানান মন্ত্রী।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, মালেশিয়া পাঠানোর নামে যে সব এজেন্সি প্রতারণা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। এছাড়া প্রবাসী করিডোর- প্রবাসী ব্যাংক সহ নানা খাতের সেবা নিয়ে সরকার কাজ করছে বলে জানান তিনি।  

এ অনুষ্ঠানে ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ, সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত