দিরাই প্রতিনিধি

০৯ অক্টোবর, ২০২৬ ২৩:৫৩

দিরাই প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি সামছুল, সম্পাদক মুজাহিদ

দিরাই প্রেসক্লাবের দুই বছর মেয়াদি কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৯ অক্টোবর) দুপুরের দিরাই পৌরশহরের জালাল সিটি সেন্টারের কনফারেন্স হলে প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইয়াহিয়া চৌধুরীর সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন জুসেফ এর পরিচালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতি ক্রমে সামছুল ইসলাম সরদার খেজুর (সুনামকণ্ঠ)কে সভাপতি ও মুজাহিদ সর্দার তালহা (দৈনিক ইত্তফাক- সবুজ সিলেট, ট্রাইবুন্যাল) কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।

কমিটির দায়িত্বশীলরা হলেন সহসভাপতি জাকারিয়া হোসেন জোসেফ (চ্যানেল নাইন), রুহুল আমিন ( দৈনিক খবর- নিউ ন্যাশন), যুগ্ন সম্পাদক সুজন মিয়া (দৈনিক জাগ্রত সিলেট- আনন্দ টিভি), সহ সাধারণ সম্পাদক আবুল ফজল আকাশ (দৈনিক আলোকিত সকাল), অর্থ সম্পাদক সালমান মিয়া (দৈনিক সময়ের আলো- সিলেট প্রতিদিন), দপ্তর সম্পাদক উমেদ আলী(দৈনিক আজকের বসুন্ধরা), তথ্য ও প্রকাশনা সম্পাদক মুক্তার হোসেন (দৈনিক যায়যায় দিন), নির্বাহী সদস্য অশোক তালুকদার (দৈনিক ঢাকা), শাহজাহান সিরাজ (দিরাইশাল্লার জনস্বার্থে ডটকম), জুবের সরদার দিগন্ত ( দৈনিক পূন্যভুমি- ওপেন বাংলা ডটকম)।

সম্মানিত সদস্য এডভোকেট মুস্তাফিজুর রহমান পাভেল (দৈনিক অগ্নি শিখা), মোস্তাহার মিয়া মোস্তক (দিরাই শাল্লার জনস্বার্থে ডটকম), মাইদুল ইসলাম সোহাগ (বাংলা টিভি), জাকির হোসেন জোহান (দৈনিক সকালের সময়), আখতার সাদিক (দৈনিক ভোরের ডাক), মোশাররফ হোসেন গনি (দৈনিক অভয়নগর)।

উপদেষ্টারা হলেন দিরাই প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ূম, নেসারুল হক খোকন, শাহজাহান চৌধুরী, ইয়াহিয়া চৌধুরী, আল-হেলাল, কুদরত পাশা, মুহাম্মদ আব্দুল বাছির সরদার।

সভাপতির বক্তব্যে ইয়াহিয়া চৌধুরী বলেন, ১৯৮৫ সালে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ূম সভাপতি ও হাবিবুর রহমান তালুকদার সাধারন সম্পাদক নির্বাচিত হয়ে হাতে গুনা কয়েক জন দিয়ে দিরাই প্রেসক্লাবের যাত্রা শুরু হয়, কালের আবর্তে ঐতিহ্যবাহী প্রেসক্লাব আজ বিশাল সংগঠনে পরিণত হয়েছে। তিনি প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রয়াত হাবিবুর রহমান তালুকদার ও টিপু সুলতানকে স্মরণ করে বলেন, প্রেসক্লাবের উন্নয়নে তাদের শ্রম ও ত্যাগ প্রেসক্লাব নেতৃবৃন্দ আজীবন কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে। প্রবীণদের পথ ধরে বর্তমান কমিটির সকল সদস্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশ সেবায় নিজেকে নিবেদিত রাখবে এ আমার বিশ্বাস। তিনি প্রেসক্লাবের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সততা ও নিষ্টার সাথে সংবাদ পরিবেশের উপর গুরুত্ব আরোপ করেন।

আপনার মন্তব্য

আলোচিত