শান্তিগঞ্জ প্রতিনিধি

০৯ অক্টোবর, ২০২৬ ২৩:৫৭

সুনামগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু

সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের আলমপুর গ্রামের পশ্চিম পাশের রাস্তায় এ ঘটনা ঘটে।

নিহত কাউছার আহমদ আলমপুর গ্রামের দক্ষিণবাড়ির বাসিন্দা চুরুক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে গ্রামের পশ্চিম পাশের রাস্তায় ঘুরতে বের হয় কাউছার। এ সময় আবহাওয়া খারাপ হয়ে বজ্রপাত শুরু হলে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে মাটিতে লুটিয়ে পড়ে সে। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় ছাতকের কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা লিলু মিয়া জানান, নিহত কাউছারকে নিয়ে আমিই হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। বজ্রপাতের শব্দে ভয় পেয়ে স্ট্রোক করেছেনম তার শরীরে বজ্রাঘাতের কোনো চিহ্ন নেই।

আপনার মন্তব্য

আলোচিত