১০ অক্টোবর, ২০২৬ ১৭:১৫
সিলেটের দক্ষিণ সুরমার বিসিক শিল্পনগরীতে বেকারি ও মিষ্টিজাতীয় পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফিজা এন্ড কোং-এর কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে ফিজা’র কারখানার ৫ম তলা থেকে আগুন সূত্রপাত হয় বলে জানা গেছে।
তবে আগুণের উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের আলমপুর ও সিলেট স্টেশনের এরকাধিক ইউনিট ঘটনাস্থলে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এসেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, বিকেলে হঠাৎ করেই ফিজার কারখানার থেকে ধুয়া বের হতে দেখা যায়। এতে শ্রমিকদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। পরে প্রথমে স্থানীয়রা ও পরে ফায়ার সার্ভিস মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের সিলেট স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কুতুব উদ্দিন বলেন, ভবনের ৫ম তলা থেকে আগুণের সূত্রপাত হয়। বিকেল পৌন ৫ টর দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখনস বহগুতল ভবন থেকে শ্রমিকদের বের করে আনার কাজ করা হচ্ছে।
তিনি বলেন, আগুণের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপণ করা সম্ভব হয়নি। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এ ব্যাপারে ফিজা কর্তৃপক্ষের কোন বক্তব্য জানা যায়নি।
আপনার মন্তব্য