২৩ নভেম্বর, ২০২৬ ১৯:৩৯
সিলেট জেলা প্রেসক্লাবের আয়োজনে এবং দৈনিক জৈন্তাবার্তার পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়েছে সিলেট জেলা প্রেসক্লাব-দৈনিক জৈন্তাবার্তা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬।
সাংবাদিকদের পেশাগত ব্যস্ততার বাইরে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও নির্মল বিনোদনের লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় দাবা, ক্যারাম, ছক্কা লুডু, সাপ লুডু, গাফলা, ব্রে, কলব্রিজ ও টুয়েন্টি নাইনসহ বিভিন্ন ইনডোর গেমে অংশ নেন প্রেসক্লাবের নবীন প্রবীণ সদস্যরা।প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারীরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার মধ্য দিয়ে নিজেদের দক্ষতা ও ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করেন।
রোববার (২২ নভেম্বর) রাতে সবকটি ইভেন্টের ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন, রানারআপ ও ফাইনালিস্টদের নাম ঘোষণা করা হয়েছে। দাবা ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন রবি কিরণ সিংহ, রানারআপ হয়েছেন তুহিন আহমদ। ক্যারাম এককে চ্যাম্পিয়ন মঈন উদ্দিন, রানার-আপ মোহাম্মদ নাসির উদ্দিন। ক্যারাম দ্বৈততে চ্যাম্পিয়ন মঈন উদ্দিন-নবীন সোহেল জুটি ও রানারআপ মুকিত রহমানী-রজত কান্তি চক্রবর্তী জুটি। ছক্কা লুডুতে চ্যাম্পিয়ন ইউসুফ আলী, রানার-আপ: রজত কান্তি চক্রবর্তী। ফাইনালিস্ট অমিতা সিনহা ও আহমেদ জামিল।
সাপ লুডুতে চ্যাম্পিয়ন ইউসুফ আলী, রানার-আপ এসএম মিজানুর রহমান। ফাইনালিস্ট দেবাশীষ দেবু ও নেহার রঞ্জন পুরকায়স্থ। গাফলাতে চ্যাম্পিয়ন হাসান সিকদার সেলিম, রানার-আপ আনন্দ সরকার। ফাইনালিস্ট ইউসুফ আলী ও মিটু দাশ জয়। ব্রে ইভেন্টে চ্যাম্পিয়ন লিয়াকত শাহ ফরিদী, রানার-আপ: নেহার রঞ্জন পুরকায়স্থ। ফাইনালিস্ট: আনন্দ সরকার ও সুব্রত দাশ। কলব্রিজে চ্যাম্পিয়ন নবীন সোহেল, রানার-আপ সুব্রত দাশ। ফাইনালিস্ট হাসান শিকদার সেলিম ও মৃণাল কান্তি দাশ।
টুয়েন্টি নাইন ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন রবি কিরণ সিংহ -সুব্রত দাশ জুটি ও রানার-আপ হয়েছেন ইউসুফ আলী-পিংকু ধর জুটি।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর সিলেট জেলা প্রেসক্লাবের উদ্যোগে ও দৈনিক জৈন্তাবার্তার পৃষ্ঠপোষকতা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় সিলেট জেলা প্রেসক্লাব-দৈনিক জৈন্তাবার্তা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা। ১৫ দিন উৎসবের মধ্য দিয়ে জমজমাট এ প্রতিযোগিতার সমাপ্তি ঘটে। প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে।
আপনার মন্তব্য