২৩ নভেম্বর, ২০২৬ ১৯:৪৩
সিলেট নগরের কাষ্টঘর এলাকায় মাধকবিরোধী অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানে ৬ জনকে অর্থ ও কারাদন্ড প্রদান করা হয়।
সোমবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আক্তারের নেতৃত্বে কাষ্টঘর এলাকায় এ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।
অভিযানে ৬ মাদকসেবীকে ৬ টি পৃথক মামলায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড আরোপ করা হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিলেট এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ অভিযানে সহায়তা করেন।
মাদকমুক্ত সিলেট গঠনে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
আপনার মন্তব্য