২৫ ফেব্রুয়ারি , ২০১৬ ২১:৪৮
মৌলভীবাজারের বড়লেখায় দশ ইউনিয়নে দলীয় চেয়ারম্যান প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় মোবাইল ফোনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু ‘সিলেটটুডে টুয়েন্টিফোরকে’ দশ ইউপি’র বিএনপির চেয়ারম্যান প্রার্থী চূড়ান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
চেয়ারম্যান পদে দশ ইউনিয়নের মনোনিত প্রার্থীরা হলেন- বর্ণি ইউনিয়নে উপজেলা বিএনপির সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান জয়নাল আবেদীন, দাসেরবাজারে উপজেলা বিএনপির সহ-সভাপতি কমর উদ্দিন, নিজ বাহাদুরপুরে উপজেলা বিএনপির সহ-সভাপতি আলাল উদ্দিন, সুজানগরে উপজেলা বিএনপির সহ-সভাপতি নছিব আলী, উত্তর শাহবাজপুরে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সহিদ খান, দক্ষিণ শাহবাজপুরে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুস স্বপন।
বড়লেখা সদরে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, তালিমপুরে মৌলভীবাজার জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, দক্ষিণভাগ দক্ষিণে উপজেলা বিএনপির সদস্য ইকবাল হোসেন, দক্ষিণভাগ উত্তরে (কাঁঠালতলী) ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম।
আপনার মন্তব্য