জগন্নাথপুর প্রতিনিধি

২৮ ফেব্রুয়ারি , ২০১৬ ২১:৪০

জগন্নাথপুরে ব্যবসায়ীদের মানববন্ধন

সড়ক দুর্ঘটনায় নিহত জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী ধনঞ্জয় দাস ধনু ও পলাশ গোপের মৃত্যুর প্রতিবাদে ব্যবসায়ীদের উদ্যোগে মানববন্ধন ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল থেকে দুপুর ১২ টা পর্যন্ত জগন্নাথপুর বাজারের সকল কাপড়ের দোকান বন্ধ রেখে পৌর শহরে মানববন্ধন ও শোকসভা পালন করেন ব্যবসায়ীরা।

পৌর কাউন্সিলর আবাব মিয়ার সভাপতিত্বে ও পৌর ছাত্রলীগের সভাপতি সায়েক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ব্যবসায়ী মিন্টু রঞ্জন ধর, সালাহ উদ্দিন, আব্দুন নূর, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমদ, ব্যবসায়ী আব্দুল মতিন, হাজী সফিক আলী ভূঁইয়া, কদ্দুছ মিয়া, শ্যামল গোপ, মকবুল হোসেন ভূঁইয়া, ধনঞ্জয় গোপ, রজত কান্তি গোপ, বকুল গোপ, বিপুল গোপ, টিপু গোপ, রাজন দাস, মৃদুল রায়, তরুন গোপ প্রমুখ।

সভায় ব্যবসায়ী কুতুব উদ্দিনের রূহের মাগফেরাত কামনা করা হয়। 

আপনার মন্তব্য

আলোচিত