০২ মার্চ, ২০১৬ ১৮:২৭
শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো(ব্যানবেইস) কর্তৃৃৃক দক্ষিণ কোরিয়া সরকারের আর্থিক সহযোগীতায় বাংলাদেশের ১২৫টি উপজেলায় নির্মিত “উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন” ভবনের উদ্বোধন করা হয়েছে।
২ মার্চ, বুধবার সকাল ১০.৩০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের মোট ১২৫টি উপজেলা নির্মিত ইউআইটিআরসিইর নতুন ভবন উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বানিয়াচং উপজেলায় নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে সকাল ১০টায় মেধাবিকাশ উচ্চ বিদ্যালয় মাঠে জনপ্রতিনিধি,সরকারি কর্মকর্তা,শিক্ষক-শিক্ষার্থীর অংশগ্রহনে একটি সুধী সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন ঘোষনার পর কেন্দ্রে স্থাপিত উদ্বোধনী ফলক উন্মোচন করা হয়। সমাবেশে আসা অতিথিরা মিলে এই ফলক উন্মোচন করেন।
বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে ও মেধাবিকাশ স্কুলের শিক্ষক ভানু চন্দ্র চন্দের পরিচালনায় উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশীর আহমেদ,জেলা শিক্ষা অফিসার মোঃমোজাফফর হোসেন।
সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) মোঃকাওছার শোকরানা।
আগত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন,বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমির হোসেন মাষ্টার,সাধারন সম্পাদক ইকবাল হোসেন খান,মাধ্যমিক শিক্ষক সমিতির(ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আহসান হাবীব মানিক,পাড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী রহমান।পরে নবনির্মিত ভবনে বানিয়াচং উপজেলার মোট ২৪টি মাধ্যমিক স্কুলের ২৪জন শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে ১৫দিন ব্যাপী ট্রেনিং এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
সমাবেশে উপস্থিত ছিলেন,বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অমূল্য কুমার চৌধুরী,ভাইস চেয়ারম্যান তানিয়া খানম,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল আলম সিদ্দিকী,৪নং ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন,২নং ইউপি চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধনমিয়া,১নং ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান,আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া,প্রচার সম্পাদক আসাদুর রহমান আসাদ,অধ্যক্ষ বশির আহমেদ,মোবাশ্বির আহমেদ,শিক্ষক বিপুল ভুষণ রায়,সাংবাদিক আরইউ সুমন,ছাত্রলীগ সভাপতি আব্দুল হালিম সোহেল,প্রভাষক মোফাজ্জল হোসেনসহ জনপ্রতিনিধি,সরকারি কর্মকর্তা,উপজেলার বিভিন্ন মাধ্যমিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
সমাবেশের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা হাফিজুর রহমান খান ও গীতাপাঠ করেন দীপক কুমার ঘোষ।
আপনার মন্তব্য