১০ মার্চ, ২০১৬ ২০:০৯
সিলেটে কলেজছাত্র আনোয়ানের’র ঘাতক খুনী এনামের অবিলম্বে গ্রেফতার দাবি জানিয়েছে নগরীর বৃহত্তর পাঠানটুলা ও মদিনা মার্কেট এলাকাবাসী।
খুনের ঘটনায় ক্ষুব্ধ ঐরাকাবাসী বৃহস্পতিবার নগরীর মদিনা মার্কেট পয়েন্টে মানববন্ধন কর্মসূচী পালন করেন। বিকেল ৩টায় অনুষ্টিত এ মানববন্ধনে এলাকার সর্বস্তরের জনগন অংশগ্রহন করেন।
মানববন্ধনে এলাকাবাসী বলেন, আনোয়ারের খুনী এনাম গ্রেফতার না হওয়া রহস্যজনক। ঘটনার তিনদিন অতিবাহিত হয়ে গেলেও মেধাবী কলেজছাত্র আনোয়ারের মূল ঘাতককে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বক্তারা অবিলম্বে ঘাতক এনামকে গ্রেফতার ও তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সিলেট সিটি’র ৮নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইালিয়াছ, জেলা যুবলীগ নেতা প্রভাষক আবু তাহের, বিশিষ্ট মুরব্বি জাহেদ মিয়া, আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান মালদার, দক্ষিন ছাতক উন্নয়ন পরিষদের সাবেক সভাপতি শফিকুর রহমান ও সাবেক সভাপতি সাদিকুর রহমান সাদিক, ইউপি মেম্বার জাহেদ আলম, সাংবাদিক আশরাফুর রহমান জুয়েল, বিএনপি নেতা হাফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা শায়েস্তা তালুকদার ও উকিল মিয়া, যুক্তরাজ্য প্রবাসী ইলিয়াছ মিয়া, তরুণ সংগঠক মাওলানা সাইদুর রহমান, নূরুল ইসলাম পাকি, শাহীনূর, ইব্রাহীম, রাহাত,জুবেল,আল-আমীন প্রমূখ।
উল্লেখ্য, এমসি কলেজ ১ম বর্র্ষের মেধাবী ছাত্র আনোয়ার হোসেনকে মঙ্গলবার (৮মার্চ) রাতে কুপিয়ে হত্যা করে তার দুলাভাই নরঘাতক এনাম। এ ঘটনায় জালালাবাদ থানায় মামলা হলেও পুলিশ ঘাতক এনামকে আজো গ্রেফতার করতে পারেনি।
আপনার মন্তব্য