৩০ জুলাই, ২০১৭ ১৭:৫৬
মৌলভীবাজারের বড়লেখায় শক্তিশালী ৩ টি ককটেল নিষ্ক্রিয় করা হয়েছে।
রোববার (৩০ জুলাই) দুপুরে র্যাব-৯ (সিলেট) এর বোম ডিস্পোজাল ইউনিটের ইনচার্জ ডিএডি নাজির আহমদের নেতৃত্বে তিন সদস্যের টিম এ ককটেলগুলো নিষ্ক্রিয় করেন।
গত বছরের অক্টোবর মাসে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের একটি পূজা মণ্ডপের পাশ থেকে রাতে অবিস্ফোরিত অবস্থায় ককটেলগুলো উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তখন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয় (নম্বর-২৫৮)।
নিষ্ক্রিয় করার সময় থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবদুলাল ধর, উপ-পরিদর্শক (অপারেশন) অমিতাভ দাস তালুকদার, বোম ডিস্পোজাল ইউনিটের সার্জেন্ট আবু হানিফ, মাসুদ মিয়া, কর্পোরাল ফরিদ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে র্যাব-৯ এর বোম ডিস্পোজাল ইউনিটের ইনচার্জ ডিএডি নাজির আহমদ বলেন, ‘আদালতের নির্দেশক্রমে ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। নিষ্ক্রিয় করা ককটেলগুলো খুবই শক্তিশালী ছিল।’
আপনার মন্তব্য