২৬ আগস্ট, ২০১৭ ১৬:০২
বাদল কর প্রগতিশীল সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলনে আজীবন আপোষহীন এক পরীক্ষিত সৈনিক। তাঁর জীবনের পুরো অংশই বিলিয়ে দিয়েছেন অসাম্প্রদায়িক বাঙালি কৃষ্টি ও ঐতিহ্য লালন, ধারণ ও রক্ষা কাজে। তিনি অবিনশ্বর, আমাদের চেতনার বাতিঘর।
শুক্রবার রাতে সিলেট নগরীর সারদা স্মৃতি ভবন সংলগ্ন সম্মিলিত নাট্য পরিষদের মহড়াকক্ষে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সিলেট জেলা সংসদের আয়োজনে বাদল কর স্মরণ সভায় বক্তারা এ কথাগুলো বলেন।
কবি এ কে শেরামের সভাপতিত্বে এবং ডা. অভিজিৎ দাস জয়’র সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় সহ-সভাপতি প্রবীর সরদার।
সভার শুরুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতার মাধ্যমে বাদল করকে শ্রদ্ধা জানিয়ে সভার সূচনা করা হয়। বাদল করের প্রতিকৃতিতে পুষ্পস্তপক অর্পণ করেন আমন্ত্রিত অতিথি, উপস্থিত সংস্কৃতিকর্মী ও সংগঠনের সদস্যবৃন্দ। অনিমেষ বিজয় চৌধুরী’র পরিচালনায় সূচনা সঙ্গীত পরিবেশন করেন গীতবিতান বাংলাদেশের শিক্ষার্থীবৃন্দ।
সভায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা পুরঞ্জয় চক্রবর্ত্তী বাবলা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলার সাধারণ সম্পাদক সিকান্দর আলী, সিপিবি সিলেট জেলার সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, খেলাঘর সিলেট জেলা শাখার সভাপতি ছড়াকার তাজুল ইসলাম বাঙালী, বাংলাদেশ নারী মুক্তি আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইন্দ্রানী সেন শম্পা, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ সিলেট জেলার সাধারণ সম্পাদক গল্পকার মাধব রায়, বাংলাদেশ যুব ইউনিয়ন সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক নিরঞ্জন দাস খোকন, উদীচীর সিলেট জেলা সংসদের প্রতিষ্ঠাকালীন সদস্য পীযূষ কান্তি ভট্টাচার্য্য স্বপন, উদীচী সিলেট জেলা সংসদের সহ-সভাপতি এনায়েত হাসান মানিক, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট’র সাবেক সাধারণ সম্পাদক নাট্যশিল্পী এনামুল মুনীর, সিলেট সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি পুলিন রায়, বাংলাদেশের প্রগতিশীল ছাত্র আন্দোলনে আশির দশকের ছাত্রনেতা ডা: মানস কান্তি দাস, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট জেলার সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, উদীচী লাক্কাতুরা শাখার সাধারণ সম্পাদক কাজল গোয়ালা, গণজাগরণমঞ্চ, সিলেট’র মুখপাত্র সাংবাদিক দেবাশীষ দেবু প্রমূখ। পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখনে কমরডে বাদল কর এর পুত্র হিতাংশু কর বাবু।
উপস্থিত ছিলেন তারাপুর চা বাগানের শহীদ পরিবারের সন্তান ডা: পঙ্কজ গুপ্ত, বাংলাদেশ শিশু একাডেমীর সাবেক শিশু সংগঠক জামান মাহবুব, খেলাঘর সিলেট জেলার সাধারণ সম্পাদক তপন চৌধুরী টুটুল, গণসঙ্গীত শিল্পী অংশুমান দত্ত অঞ্জন, উদীচী সিলেট জেলার উপদেষ্টা সাবিত্রী সেন, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা সিলেট বিভাগের সভাপতি অনিল কিষণ সিংহ প্রমূখ।
আলোচনা সভা শেষে বাদল কর স্মরণে সঙ্গীত পরিবেশন করেন বাদল করের পুত্রবধু স্বর্ণা কর, গণসঙ্গীত ও ইন্টারন্যাশনাল সং পরিবেশন বাংলাদেগশ উদীচী শিল্পীগোষ্ঠী, সিলেট জেলার শিল্পীবৃন্দ।
আপনার মন্তব্য