২৬ আগস্ট, ২০১৭ ২৩:৩৫
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার পাগনার হাওর পাড়ের বন্যা কবলিত শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। উপজেলার নাজিম নগর, লক্ষ্মীপুর, কামারগাঁও, রসুলপুর, রাজাবাজ, খোজারগাও, দৌলতপুর, বিনাজুরা, লালপুর গ্রামের ১২৫ টি পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।
জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের কারেন্টের বাজারে শুক্রবার ‘এক রঙ্গা এক ঘুড়ি’-এর উদ্যোগে এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহযোগিতায় এই ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ‘এক রঙ্গা, এক ঘুড়ি’-এর টিম লিডার কবি নীল সাধু, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের প্রভাষক ডা. এনামুল হক, আমরা ফাউন্ডেশনের রিপন জামান, মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা রওশন আরা মুকুল, ফেনারবাক ইউপি চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদার, হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের সদস্য সচিব বিন্দু তালুকদার, সাংবাদিক ফোরাম সভাপতি মো: ওয়ালী উল্লাহ সরকার, প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ, কোষাধ্যক্ষ আখতারুজ্জামান তালুকদার প্রমুখ।
আপনার মন্তব্য