মাধবপুর প্রতিনিধি

২৮ আগস্ট, ২০১৭ ১৮:৪২

মাধবপুরে ঈদ সামগ্রী বিতরণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সামাজিক উন্নয়ন মূলক সংগঠন ডানপিটে গ্রুপের উদ্যোগে বন্যাকবলিত ও সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।

সোমবার সকালে উপজেলার আদাঐর ইউনিয়নের আতকাপাড়া গ্রামের দুই শতাধিক মানুষের মধ্যে ঈদ সামগ্রী  তুলে দেওয়া হয়। এ উপলক্ষ্যে আতকাপাড়া গ্রামে ডানপিটে গ্রুপের সভাপতি রাজীব দেব রায় রাজু’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকন উদ্দিন লষ্কর।

সংগঠনের সাধারণ সম্পাদক হামিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউপি সদস্য রহিছ উদ্দিন শুক্কুর, সংগঠনের সহ সভাপতি সাদেক মিয়া, আবেদুর রহমান , রাসেল আহাম্মেদ, এখলাছুর রহমান সিরাজী, মিজানুর রহমান খাদেম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সম্পাদক ইকবাল খান, সজল গোপ, সহ সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান মুক্তার , জহিরুল ইসলাম লিটন, খালেদ হাসান হৃদয় , দপ্তর সম্পাদক সজিব রায়, সহ প্রচার সম্পাদক জামাল মিয়া, সহ ক্রিড়া সম্পাদক ইয়াছিন মিয়া , সদস্য বাদশা মিয়া  প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত