২৬ সেপ্টেম্বর, ২০১৭ ১৯:৩৬
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জে ছাত্রীদের উত্যক্তের দায়ে কবির হোসেন(২৫) নামের এক অটোরিকশা চালককে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেছে আদালত। কবির উপজেলার কালীপুর গ্রামের মো: সুরুজ আলীর ছেলে।
মঙ্গলবার দুপুরে সাচনা বাজার অটোরিক্সা স্ট্যান্ড থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। এসময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্যট মনিরুল হাসানমোবাইল কোর্ট পরিচালনা করে কবিরকে ৩ মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন।
আপনার মন্তব্য