২২ অক্টোবর, ২০১৭ ২৩:৫৩
হবিগঞ্জের মাধবপুরে প্রাইভেট হাসপাতাল ২ হাজার ১শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় হাসপাতালের কর্মচারীসহ ৩ জনকে আটক করা হয়। রবিবার সন্ধ্যায় র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানী কমান্ডার বিমান চন্দ্র কর্মকারের নেতৃত্বে একদল সদস্য এ অভিযান পরিচালনা করেন।
আটককৃতরা হলেন- মাধবপুর বাসস্ট্যান্ডের পাশ্ববর্তী দি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী উপজেলার আলীনগর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রাসেল মিয়া (২৮), একই এলাকার মৃত ইনু মিয়ার ছেলে আজিজ মিয়া (২৮) ও মৃত আশু মিয়ার ছেলে রকিবুল আলম (৩২)।
র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানী কমান্ডার বিমান চন্দ্র কর্মকার জানান, গোপন সূত্রে খবর পেয়ে ওই হাসাপাতালে অভিযান চালায় র্যাব। অভিযানকালে হাসপাতালের ৩য় তলা থেকে ২ হাজার ১শ’ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।
তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।
আপনার মন্তব্য