২৬ অক্টোবর, ২০১৭ ২১:১২
মহান রুশ বিপ্লবের চেতনায় শানিত হয়েই আমরা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়েছিলাম। সেজন্যই আমাদের মহান সংবিধানের মূলনীতিতে সমাজতন্ত্রের ঠাঁই পেয়েছে।
বৃহস্পতিবার ২৬ অক্টোবর রুশ বিপ্লবের শতবর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কমিটিটির সভাপতি ও বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী কমরেড রাশেদ খান মেনন এমপি এ কথা বলেন।
তিনি আরো বলেন, আজকে সারা বিশ্বে সমাজতন্ত্রের প্রতিবন্ধকতা রয়েছে। আমরা যেখানে দাঁড়িয়ে থাকি সেখানে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজতে শুরু করেছে। আমেরিকান সাম্রাজ্যবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। ইরানে পারমানিবক চুক্তির ব্যক্তয় ঘটিয়ে ট্রাম্প চিৎকার শুরু করেছেন। উত্তর কুরিয়াকে ধ্বংস করার জন্য তিনি হুমকি দিয়েছেন।
তিনি বলেন, বিশ্বে প্রতি বছর কোটিপতির সংখ্যা বাড়তে শুরু করেছে, আমাদের দেশেও তার ব্যতিক্রম নয়। যেখানে ষোলকোটি মানুষ সেখানে ৩ কোটিরও বেশি গরীব মানুষ। বাংলাদেশে জিডিপি বেড়েছে। আয় বেড়েছে ভাল, কিন্তু এই উন্নয়ন কার জন্য।
তিনি বলেন, পুঁজির বিকাশও নতুন নতুন প্রজন্মলোক বেড়িয়ে আসছে। উন্নয়নের মূল সূত্র শ্রমিক কিন্তু উন্নয়নের সুফল পুঁজিপতিদের হাতে চলে যাচ্ছে। বাংলাদেশে যে নতুন প্রাণশক্তি জন্ম নিচ্ছে তা নতুন স্বপ্নের সৃষ্টি করছে। রুশ বিপ্লবের শত বর্ষের এই লগ্নে দাঁড়িয়ে সমাজতন্ত্রের প্রাসঙ্গিকতা তরুণরাই সৃষ্টি করবে।
উক্ত আলোচনা সভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলার কমরেড আবুল হোসেনের সভাপতিত্বে ও সম্পাদকমণ্ডলীর সদস্য ইন্দ্রাণী সেন শম্পার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শাবিপ্রবির অধ্যাপক ড. সুশান্ত কুমার দাশ, শাহজালাল সিটি কলেজের অধ্যাপক গোলাম রাব্বানী, শাবিপ্রবি বাংলা বিভাগের সহকার অধ্যাপক সরকার সোহেল রানা, স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটি সাধারণ সম্পাদক কমরেড সিকন্দর আলী সহ ছাত্রমৈত্রী, যুব মৈত্রী, নারী মুক্তি সদস্য, শ্রমিক ফেডারেশন এর বিভিন্ন প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য