মৌলভীবাজার প্রতিনিধি

২৮ অক্টোবর, ২০১৭ ১৫:৫০

মানবতা নয়, রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি করছেন খালেদা: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের মানুষ বেগম খালেদা জিয়ার ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে। রোহিঙ্গাদের নিয়ে উনি মানবতা দেখাচ্ছেন না, রাজনীতি করছেন। কক্সবাজার যেতে শতটি গাড়ির তেলের টাকা দিয়ে রোহিঙ্গা সাহায্য করা যেত। তিনি কেন বিমান বা হেলিকপ্টার নিয়ে যাচ্ছেন না?

শনিবার মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২৮অক্টোবর) দুপুরে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন করে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হয়।

সম্মেলনে বিশেষ অতিথি আছেন আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, সদস্য অধ্যাপক মো: রফিকুর রহমান।

অতিথি আছেন জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন, মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসীন, মৌলভীবাজার ২ আসনের সাংসদ আব্দুল মতিন, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান। সম্মেলনের সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি ও সঞ্চালনা করছেন সাধারণ সম্পাদক নেছার আহমদ।

উদ্বোধনকালে জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে উঠে সম্মেলনস্থল। এর আগে সমবেত কন্ঠে জাতীয় সংগীত গাওয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত