১৫ ডিসেম্বর, ২০১৭ ০০:৩৫
অবহেলা আর অযত্নে পড়ে আছে সিলেটের বিশ্বনাথ কেন্দ্রীয় শহীদ মিনারটি । স্থানীয় সরকার প্রকৌশলীর অধিদপ্তরের বাস্তবায়নে ও সিলেট জেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ সমুহের অর্থায়নে নির্মিত বিশ্বনাথের ওই শহীদ মিনারটির ২০০৮ সালের ১১ নভেম্বর উদ্বোধন করেন তৎকালীণ বিভাগীয় কমিশনার ড. জাফর আহমেদ খান।
উদ্বোধনের ৯ বছর পার হতে না হতেই শহীদ মিনারের পেছনে বড় একটি ফাটল ও টাইলস্ ভেঙ্গে গর্তের সৃষ্টি হয়েছে। আগামিকাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালনের লক্ষে প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারটির ফাটল ধরা স্থারে সংস্কার করা হচ্ছে। তবে উপজেলা পরিষদ কম্পাউন্ডের ওই শহীদ মিনার সংস্কার করা হয়েছে ককশিট দিয়ে।
বৃহস্পতিবার বিকেলে ‘বিশ্বনাথ সাংস্কৃতিক ঐক্য পরিষদের’ উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়। এ অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় চেয়ারম্যান ছয়ফুল হক, সংগঠনের সভাপতি কবি সাঈদুর রহমান সাইদ, কলামিষ্ট এএইচএম ফিরোজ আলী ককশিট দিয়ে শহীদ মিনার সংস্কারের বিষয়টি জানিয়েছেন।
শহীদ মিনার সংস্কারের জন্য উপজেলা প্রকৌশলীকে বলা হয়েছে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার বলেন, সময় সল্পতার কারণে তাৎক্ষনিকভাবে ককশিট দিয়ে সংস্কার করা হয়েছে।
আপনার মন্তব্য