০৬ জানুয়ারি, ২০১৮ ১৪:২২
শাহপরান এলাকা থেকে ইয়াবাসহ মোঃ হাবিবুর রহমান রাব্বী (২৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৯।
শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টা ৫৫ মিনিটের দিকে শাহপরান থানা এলাকার টিলাগড় সংলগ্ন এমসি কলেজের প্রধান ফটকের সামনে থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান সাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) -৯ এর একটি অভিযানিক দল রাত ৯টা ৫৫ মিনিটে টিলাগড় এলাকায় অভিযান পরিচালনা কালে ৪০৫ পিস ইয়াবাসহ মোঃ হাবিবুর রহমান রাব্বীকে হাতেনাতে আটক করে। এসময় তার কাছ থেকে ২টি মোবাইলফোন ও ২টি সিম কার্ড জব্দ করা হয় বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। আটককৃত রাব্বী নগরীর মহাজনপট্টী এলাকার কাষ্টঘরের মৃত মোঃ আবুল মিয়ার পুত্র।
উদ্ধারকৃত ইয়াবা ও আটককৃত ব্যক্তিকে শনিবার সকালে শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব সূত্রে জানা যায়।
আপনার মন্তব্য