মৌলভীবাজার প্রতিনিধি

১৫ জানুয়ারি, ২০১৮ ১৩:৩১

মৌলভীবাজার পৌরসভায় কর্ম বিরতিতে কর্মকর্তা-কর্মচারীরা

বেতন-ভাতা ও পেনশনসহ সকল সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদানের দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন ও প্রতিবাদ সভা করেছে মৌলভীবাজার পৌরসভার কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে (১৫ জানুয়ারি) সকাল ১০টায় পৌরসভার অফিস প্রাঙ্গণে কর্মকর্তা-কর্মচারীরা এ কর্মসূচি পালন করেন।

পৌরসভা সার্ভিস এসোসিয়েশন মৌলভীবাজারের ব্যানারে প্রতিবাদ সভায়  বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভার প্যানেল মেয়র  ফয়সল আহমদ, নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসাইন, সচিব ইসহাক ভুঁইয়া,কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সিলেট বিভাগীয় সভাপতি সৈয়দ নকীবুর রহমান,পৌরসভা ইউনিট সভাপতি আব্দুল মুমিন,সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম প্রমুখ।

বক্তারা জানান, তাদের দাবী মেনে নেওয়া না হলে ভবিষ্যেতে কর্মসূচি আরো কঠিন হবে।

আপনার মন্তব্য

আলোচিত