৩১ জানুয়ারি, ২০১৮ ২১:৪৭
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় কৃষি পুনর্বাসন কর্মসূচির ২০১৭-২০১৮ এর আওতায় নগদ অর্থ সহায়তা প্রদানের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি) সকালে সোনালী ব্যাংক কার্যালয়ের সম্মুখে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনারবাক ইউপি চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জ শাখার স্বপন কুমার সাহা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান, উপজেলা কৃষি কর্মকর্তা ড. সাফায়েত আহমদ সিদ্দীকী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী।
অনন্যাদের মাঝে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. আতিকুল ইসলাম, কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক উৎপল রঞ্জন ভট্টাচার্য, পূবালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক প্রণব কুমার সরকারসহ ফেনারবাঁক ইউপি সচিব অজিত কুমার রায় ও ইউপি সদস্য সদস্যাবৃন্দ।
ফেনারবাঁক ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ৪ শত ৬৫ জন কৃষক পরিবারের মাঝে ১ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে। উপজেলার ৬টি ইউনিয়নে ফেব্রুয়ারি মাসের মধ্যে ২৮ হাজার ৯ শত ৬৫ জন কৃষক পরিবারের মাঝে ২ কোটি ৮৯ লক্ষ ৬৫ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হবে।
আপনার মন্তব্য