০১ ফেব্রুয়ারি , ২০১৮ ১৩:৩৮
ধীরে ধীরে বাড়ছে দেশের তাপমাত্রা। আর কোন শৈত্যপ্রবাহ আসবে না। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে শীত বিদায় নেবে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুর রহমান।
তিনি জানান, ফেব্রুয়ারির মাসের মাঝামাঝি সময়ে শীত মৌসুম শেষ হবে। আগামী ১০ থেকে ১৫ দিন শীতের আমেজ কমার পাশাপাশি তাপমাত্রা বাড়বে। তবে শৈত্যপ্রবাহ আর থাকবে না। হঠাৎ করে আবহাওয়া পরিবর্তন হয় না, তাই ধীরে ধীরে শীত বিদায় নেবে।
আবহাওয়া অধিদপ্তর থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, নীলফামারী, দিনাজপুর, সৈয়দপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম ও শ্রীমঙ্গলের উপর দিয়ে বয়ে চলা মৃদু শৈত্যপ্রবাহ কমতে পারে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
দেশের কোথাও-কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
আপনার মন্তব্য