০৮ ফেব্রুয়ারি , ২০১৮ ১৭:১৫
খালেদা জিয়ার মামলার রায় প্রকাশের পর মৌলভীবাজার শহরে একটি ঝটিকা মিছিল থেকে জয় বাংলা শ্লোগান দিয়ে একটি বাস ও একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় ঘটনাস্থল থেকে ৩ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে শহরের শমশেরনগর সড়কে এই ঘটনা ঘটে।
আটককৃতরা হচ্ছে, সুমন আহমদ (৩৫), মাসুদুর রহমান (৩০) ও মিল্লাদ হোসেন (২৫)।
মৌলভীবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক (এসআই) মহসিন ভূঁইয়া জানান, হঠাৎ কে বা কারা জয় বাংলা শ্লোগান দিয়ে ইটপাটকেল ছুড়তে থাকে। এ সময় তারা একটি বাস ও একটি সিএনজি অটোরিকশা গাড়ি ভাঙচুর করে।
আপনার মন্তব্য