নিজস্ব প্রতিবেদক

১১ মার্চ, ২০১৮ ১০:৫১

শাহী ঈদগাহে অটোরিকশা-বাইসাইকেলের সংঘর্ষ, আহত ১

সিলেট নগরের শাহী ঈদগাহে সিএনজি অটোরিকশা ও বাইসাইকেলের সংঘর্ষে একজন আহত হয়েছে।

রোববার (১১ মার্চ) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহত বাইসাইকেলের চালককে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ পাঠিয়েছেন।

আহতের পরিচয় তাৎক্ষণিক জানা যায় নি।

আপনার মন্তব্য

আলোচিত