সিলেটটুডে ডেস্ক

২৮ এপ্রিল, ২০১৮ ২৩:৪৩

সম্মিলিত নাট্য পরিষদ বিয়ানীবাজার শাখার সভাপতি ওয়াদুদ, সম্পাদক শাবুল

সম্মিলিত নাট্য পরিষদ বিয়ানীবাজারের কমিটি গঠন করা হয়েছে।  সাংবাদিক ও সংগঠক আব্দুল ওয়াদুদকে সভাপতি ও শাবুল আহমদকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।

এ উপলক্ষে শুক্রবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় বিয়ানীবাজার সরকারি কলেজ অডিটোরিয়াম হলে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

নাট্যকর্মী আবিদ হোসেন জাবেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১৯ সদস্য বিশিষ্ট দু'বছর মেয়াদি নাট্য পরিষদ বিয়ানীবাজারের কার্যকরি কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন- সহসভাপতি আতিকুল ইসলাম রুকন, যুগ্ম সম্পাদক তন্ময় পাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আফজাল আহমদ, কোষাধ্যক্ষ আবেদ হোসেন  জাবেদ, নাট্য সম্পাদক সুমন কর হৃদয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক জামিল হোসেন, দপ্তর সম্পাদক রিপা কর। নির্বাহী সদস্য- আহমেদ ফয়সাল, আফজাল হোসেন সাজু, ছালেহ আহমদ শাহিন, আলী হোসেন, আলী আজগর, রাজন দাস, মাসুদ আহমদ জনি, হাবিব রহমান,মাসুম আহমদ সানি, সাকের আহমদ।

নবগঠিত এ কমিটির উপদেষ্টারা হলেন- মোঃ আব্দুস শুকুর (মেয়র-বিয়ানীবাজার পৌরসভা), কবি ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা আবদুল মালীক ফারুক, মীর হোসাইন আল মোহাম্মদী খোকন, জহিরুল ইসলাম চৌধুরী, আজিজুল পারভেজ।

নাট্যাঙ্গণকে গতিশীল করার লক্ষে বিয়ানীবাজারের ৭ টি নাট্যদল- বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ড (বিসাক), শৌখিন নাট্যালয়, শিশু নাট, বর্ণমালা নাট্যমঞ্চ, অঙ্কুর নাট্যমঞ্চ, সৃষ্টি নাট্যঘর ও থিয়েটার বিবেকানন্দকে অন্তর্ভূক্ত করে এ সম্মিলিত নাট্য পরিষদ গঠন করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত