৩০ এপ্রিল, ২০১৮ ১৮:৪০
সিলেট প্রেসক্লাব ফেলোশীপ ২০১৮ পাচ্ছেন যৌথভাবে সাংবাদিক আবদুল কাদের তাপাদার ও গল্পকার সেলিম আউয়াল।
সোমবার (৩০ এপ্রিল) ফেলোশীপ নির্বাচক কমিটির প্রধান আবদুল হামিদ মানিক আলাদা চিঠিতে এ দুজনকে চূড়ান্ত নির্বাচনের তথ্য নিশ্চিত করেন।
নিয়ম অনুযায়ী মে ২০১৮ থেকে অক্টোবর ২০১৮ এর মধ্যে গবেষণাকর্মটি সম্পন্ন করতে হবে। যৌথভাবে ফেলো নির্বাচিত হওয়ায় গবেষণার বিষয়বস্তু পুণঃনির্ধারণ করা হয়েছে।
জনাব আবদুল কাদের তাপাদার ‘স্বাধীনতাত্তোর সিলেটের সাংবাদিকতা ও সিলেট প্রেসক্লাব’ এবং জনাব সেলিম আউয়াল ‘স্বাধীনতাপূর্ব সিলেটের সাংবাদিকতা ও সিলেট প্রেসক্লাব’ শিরোনামে গবেষণাকর্ম সম্পাদন করবেন।
আবদুল কাদের তাপাদার সিলেটের স্থানীয় দৈনিক জালালাবাদ এর নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত আছেন। এর আগে বিভিন্ন সময় তিনি সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি, সহ সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে নির্বাচিত কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। সাংবাদিকতার পাশাপাশি একজন সুলেখক হিসেবেও খ্যাতি রয়েছে তাঁর।
এদিকে, সেলিম আউয়াল সিলেট প্রেসক্লাবের একজন সহযোগী সদস্য। ইতিপূর্বে তিনি দৈনিক সিলেটের ডাক এর বার্তা সম্পাদক ও সহকারী সম্পাদক হিসেবে কাজ করেছেন।
আপনার মন্তব্য