০১ জুন, ২০১৮ ২০:৪৬
হবিগঞ্জের চুনারুঘাটে পূর্ব শত্রুতার জের ধরে দু'পক্ষের সংঘর্ষে আব্দুস সোবাহান ওরফে আবু মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার (১ জুন) বিকাল ৩টায় উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের দেওলগাও গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত আবু মিয়া ওই গ্রামের মৃত সৈয়দ উল্লার পুত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে পাওয়া , দেওলগাও গ্রামের মৃত রশীদ মিয়া গণ এর পুত্র কালাম মিয়া গণ ও ইছাকুটা গ্রামের মৃত আকছির মিয়ার পুত্র আরোদ মিয়া সহ একই গ্রামের সিজু মিয়ার পুত্র সুমন মিয়ার সাথে আবু মিয়ার অনেকদিন যাবত বিরোধ চলছিল। এরই জের ধরে কালাম মিয়া গণ, আরোদ মিয়া ও সুমন মিয়া শুক্রবার বিকাল ৩টায় আবু মিয়ার বাড়িতে এসে সংঘর্ষে জরিয়ে পরলে তাদের হাতে থাকা পিকলের আঘাতে আবু মিয়া গুরুতর আহত হন।
তাৎক্ষনিকভাবে স্থানীয় লোকজন আবু মিয়াকে চুনারুঘাট সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান জানান, আমরা এক নারী ও দু'জন পুরুষকে আটক করেছি। নিহতের মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় চুনারুঘাট থানায় মামলার দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা যায়।
আপনার মন্তব্য