নিজস্ব প্রতিবেদক

০৩ জুন, ২০১৮ ০০:২০

জৈন্তাপুরে সিলেটের সর্ববৃহৎ ম্যুরাল উন্মোচন

নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে জৈন্তাপুর উপজেলায় নির্মাণ করা হয়েছে সিলেটের সর্ববৃহৎ ম্যুরাল।

বৃহস্পতিবার (৩১ মে) “অমিয় ভাষণ-স্বাধীনতা” নামের এই ম্যুরালটি আনুষ্ঠানিক ভাবে উন্মোচন করেন সংসদ সদস্য ইমরান আহমদ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ও অস্ত্র হাতে মুক্তিযোদ্ধাদের উল্লাসের চিত্র নিয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের বাহিরের একটি দেয়ালে ম্যুরালটি নির্মাণ করা হয়েছে।  

১৮ ফুট উচ্চতা ও ১৫ ফুট প্রস্থ বিশিষ্ট দেয়াল চিত্রের নীচে ভূমি সমান্তরালে তৈরি করা হয়েছে একটি স্তম্ভে লাগানো হয়েছে ফুলের গাছও।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌরীন করিমের পরিকল্পনায় ও উপজেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় ম্যুরালটি নির্মাণ করেছেন, শিল্পী ইসমাইল গনি হিমন, আলী দেলোয়ার এবং কাজী মো. জাহিদুল ইসলাম (সাদি)।

ম্যুরালটি নির্মাণে তারা কোন সম্মানী নেননি বলেও জানা যায়।

এ বিষয়ে শিল্পী আলী দেলোয়ার বলেন, আমরা চাই মুক্তিযুদ্ধ, বাংলা সংস্কৃতি নিয়ে সিলেটে আরো অনেক অনেক শিল্পকর্ম তৈরি হোক। তাই একান্ত নিজস্ব দায়িত্ববোধ থেকেই আমরা ৩ জন এই কাজটা করে দিয়েছি।

ম্যুরালটি নির্মাণের উদ্দেশ্য জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌরীন করিমের সাথে যোগাযোগ করলে তিনি জানান জাতির পিতা শেখ মুজিব হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী। তাঁর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম দিক নির্দেশনা ও প্রেরণা। আর স্বাধীনতা হচ্ছে বাঙ্গালী জাতির শ্রেষ্ঠ অর্জন। এই বিষয় গুলোকে আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই ম্যুরালটি নির্মাণের পরিকল্পনা নিয়ে তা বাস্তবায়ন করেছি।

তিনি আর বলেন জৈন্তাপুরে মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরার জন্য ভাস্কর্য কিংবা ম্যুরাল নেই। সেই দায়বদ্ধতা থেকেই এই ম্যুরাল নির্মাণ করা হয়েছে।

উদ্বোধনের পর ম্যুরালটি দেখতে অনেকই ভিড় জমাচ্ছেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে। মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার জন্য ম্যুরাল নির্মাণের সাথে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদও জানা তারা। সেই সাথে আগামীতে জৈন্তাপুরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য নির্মাণ করার আশাবাদ ব্যক্ত করেন দর্শনার্থীরা।

আপনার মন্তব্য

আলোচিত