০৩ জুন, ২০১৮ ০২:৪৭
সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাব ও অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মশফিল সম্পন্ন হয়েছে।
শনিবার (২ জুন) দিরাই গণমিলনায়তন হলে আয়োজিত এই ইফতার মাহফিলে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জনপ্রতিনিধি ও রাজনীতিবিদদের মিলনমেলায় পরিণত হয় ইফতার মাহফিল।
ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরী।
প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুরের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক কুদরত পাশা ও অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দারের যৌথ পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় নাছির উদ্দিন চৌধুরী বলেন, সাংবাদিকরা হচ্ছেন জাতির দর্পণ। দেশের প্রগতিশীল প্রতিটি আন্দোলনে সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয়। আপনারা নিজ স্বার্থের ঊর্ধ্বে উঠে সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। হলুদ সাংবাদিকতা বর্জন করবেন। কারণ একটি বস্তুনিষ্ঠ সংবাদ দেশ ও জাতির উন্নয়নে বিশেষ ভূমিকা রাখে। আর হলুদ সাংবাদিকতা হয় জাতির ক্ষতির কারণ। আপনারা হাওর পাড়ের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরবেন এ আমার বিশ্বাস।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য নাজমুল হক, উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, সমবায় কর্মকর্তা রুহুল আমিন, সুপ্রিম কোর্টের আইনজীবী ইকবাল হোসেন চৌধুরী, দিরাই থানার এসআই মেহেদী হাসান, এএসআই খায়রুজ্জামান, দিরাই পৌর কাউন্সিলর আওয়ামী লীগ নেতা ইদন মিয়া, আওয়ামী লীগ নেতা পৌর কাউন্সিলর এবিএম মাছুম প্রদীপ, উপজেলা যুবলীগ নেতা মোহন চৌধুরী, যুবলীগ নেতা রায়হান মিয়া, ইকবাল সরদার, বদরুল আমীন, প্রেসক্লাবের সহ সভাপতি জুবের সরদার দিগন্ত, অর্থ সম্পাদক সৈদুর রহমান তালুকদার, সদস্য রুহুল আমীন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুনেদ মিয়া, সিলেটস্থ দিরাই ছাত্রকল্যাণ পরিষদের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, সংগঠনের আজীবন সদস্য মোহাম্মদ আলী, ছাত্রনেতা মোজাম্মেল হক, উপজেলা ছাত্রদল নেতা সোহাগ, সাহিতুর তালুকদার, ছাত্রনেতা কাওছার চৌধুরী, টিএম ফখরুল সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
আপনার মন্তব্য