০৩ জুন, ২০১৮ ১৮:১৯
সিলেটের কোম্পানীগঞ্জের উৎমা সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত ইসরাঈল আলী উপজেলার বিজয় পাড়ুয়া গ্রামের তৈয়র আলীর ছেলে। রোববার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানানম, রোববার দুপুরে ইসরাঈল আলী কাঠ সংগ্রহ করতে ভুল করে ভারতীয় সীমানায় ঢুকে পড়েন। এসময় সেখানকার খাসিয়ারা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দেবনাথ জানান, খবর পেয়ে পুলিশ সীমান্ত এলাকায় যায়। ভারত থেকে তার মরদেহটি ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
আপনার মন্তব্য