শ্রীমঙ্গল প্রতিনিধি

০৮ সেপ্টেম্বর, ২০১৮ ১৫:৪৪

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

‘সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালি বের হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নেতৃত্বে র‍্যালিটি বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদার এর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা জ্যোতিষ রঞ্জন দাশ, দেওয়ান শামসুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিনয় পাল, চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রণবেশ চৌধুরী অন্তু, যোগেন্দ্র মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা বেগম, পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী সহ অন্যান্য শিক্ষক বৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত